Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের রামপুরে দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু

তপনের রামপুরে দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপনের রামপুরে ১৫ মাইলে টোটো ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু টোটো চালকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম লিটন পাল (৩৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। শনিবার রাতে তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর ১৫ মাইলে টোটোর সঙ্গে ডাম্পারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। জখম টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস। ঘটনার পরই ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ