Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের চণ্ডীপুরে নলকূপ খারাপ, জলকষ্টে বাসিন্দারা

তপনের চণ্ডীপুরে নলকূপ খারাপ, জলকষ্টে বাসিন্দারা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপন ব্লকের ৬ নম্বর তপন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার বড়বাসায় পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পাড়ায় দেড়শো বাসিন্দার জন্য একটি মাত্র নলকূপ থাকলেও সেটি বিকল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নলকূপ থেকে জল সংগ্রহ করছিলেন বাসিন্দারা। সেখানকার নলকূপটিও বছরের বেশিরভাগ সময় খারাপ থাকে। কৃষিজমিতে জলসেচের জন্য ব্যবহৃত সাবমার্সিবল পাম্প থেকে বা পাশের পাড়া থেকে পানীয় জল বয়ে আনতে হয়। ব্লক অফিস ও গ্রাম পঞ্চায়েতে বহুবার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এবার সমস্যা বাড়তে থাকায় সরব হয়েছেন তাঁরা।
Advertisement
স্থানীয় বাসিন্দা পূর্ণিমা টুডু বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে জলের সুব্যবস্থা নেই। নলকূপ নষ্ট হলে মাঠ থেকে জল আনতে অনেক কষ্ট হয় মহিলাদের। দ্রুত সমস্যার সমাধান করা হোক।
একই অভিযোগ করেছেন বিমল ভুঁইমালি। তাঁর কথায়, নলকূপ নষ্ট হলে পঞ্চায়েত থেকে ঠিক করতে পারে। সেদিকেও নজর নেই। নিজেদের চাঁদা তুলে সারাতে হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নলকূপটি খারাপ হলে অনেক সময় রান্না বন্ধ থাকে। তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, খরায় খুব সমস্যা হলে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিই। বাসিন্দারা পঞ্চায়েতে আর একবার লিখিত আবেদন করলে নলকূপ সারানোর ব্যবস্থা করা হবে।
(তপনের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার বড়বাসায় বেহাল নলকূপ। -নিজস্ব চিত্র)
Advertisement
সম্পর্কিত সংবাদ