Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

তপনের অন্তশিমুলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। সোমবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় আজমতপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে।

তপনে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপনের অন্তশিমুলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। সোমবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় আজমতপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে।
Advertisement
স্থানীয়দের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। যদিও এই অনুমান উড়িয়ে পুলিস জানিয়েছে, খুনের কোনও প্রমাণ নেই মৃতদেহে। খুন হলে যে চিহ্ন থাকার কথা সেরকম কোনও চিহ্ন শরীরের কোনও অংশে ছিল না। মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ঝরনা পাহান(৫০), স্বামীর নাম বিশ্বনাথ পাহান। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ