Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনে বাইকের সংঘর্ষে মৃত্যু

দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। জখম আরও দুই। সোমবার দুর্ঘটনাটি ঘটে তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর মোড়ে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন দূর্গাপুর মোড়ে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে

তপনে বাইকের সংঘর্ষে মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। জখম আরও দুই। সোমবার দুর্ঘটনাটি ঘটে তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর মোড়ে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন দূর্গাপুর মোড়ে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। একটি বাইকে পুরুষ ও মহিলা ছিলেন। অপর বাইকে ছিলেন  শিশু ও চালক। শিশুটি তেমন আহত না হলেও বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তপন হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে পুরুষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যদিও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ