Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জ শহরে ও নাককাটিগাছে শীঘ্রই মিলবে পরিস্রুত পানীয় জল

তুফানগঞ্জ পুর এলাকার একশো শতাংশ বাসিন্দার বাড়িতে পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে পুরসভা। আম্রুত-২ জল প্রকল্পের মাধ্যমে মোট ১২ কোটি টাকা ব্যয়ে কাজটি করা হবে।

তুফানগঞ্জ শহরে ও নাককাটিগাছে শীঘ্রই মিলবে পরিস্রুত পানীয় জল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ পুর এলাকার একশো শতাংশ বাসিন্দার বাড়িতে পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে পুরসভা। আম্রুত-২ জল প্রকল্পের মাধ্যমে মোট ১২ কোটি টাকা ব্যয়ে কাজটি করা হবে। এতে শুধুমাত্র পুর নাগরিকরাই নন, নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। তুফানগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের দোল মেলার মাঠে তৈরি করা হবে পানীয় জলের রিজার্ভারটি। 
Advertisement
শুক্রবার পুরসভা, নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের একটি বিশেষ দলের উপস্থিতিতে এলাকায় জমি মাপামাপি করা হয়। তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জমি নিয়ে সামান্য সমস্যা ছিল। তা মিটে গিয়েছে। খুব শীঘ্রই রিজার্ভারের কাজ শুরু করা হবে। এতে ১২টি ওয়ার্ডেই পানীয় জলের সঙ্কট পুরোপুরি মিটে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ