Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জে বাইক দুর্ঘটনায় জখম ২

তুফানগঞ্জে বাইক দুর্ঘটনায় জখম ২
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার রাতে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ২ জন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ব্যাংদোলা শনিমন্দির এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে উদ্ধার করে পুলিস। জখমরা হলেন রফিক হক ও প্রসেনজিৎ রায়। তাঁরা নাটাবাড়ি কদমতলা এবং তুফানগঞ্জ নিউটাউন এলাকার বাসিন্দা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ