Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মাত্র ন’মাসেই ভাঙল টম ক্রুজ ও আনা দে আমর্সের প্রেমের সম্পর্ক!

মাত্র ন’মাসেই ভাঙল সম্পর্ক। গড়াল না বিয়ে পর্যন্ত। প্রেম করছেন না টম ক্রুজ ও আনা দে আর্মস।

মাত্র ন’মাসেই ভাঙল টম ক্রুজ ও আনা দে আমর্সের প্রেমের সম্পর্ক!
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১৭ অক্টোবর: মাত্র ন’মাসেই ভাঙল সম্পর্ক। গড়াল না বিয়ে পর্যন্ত। প্রেম করছেন না টম ক্রুজ ও আনা দে আর্মস। কিছুদিন আগেই শোনা গিয়েছিল কিউবান অভিনেত্রী আনা দে আর্মসকে বিয়ে করতে চলেছেন টম ক্রুজ। বিদেশি সংবাদমাধ্যমে খবর রটে যায় দুই তারকা নাকি মহাকাশে বিয়ের চিন্তাভাবনা করছেন। যদিও সেই সবই ভুয়ো খবর বলে পরবর্তীতে জানা গিয়েছিল। এর মাঝেই শোনা যাচ্ছে টম ক্রুজ ও আনা দে আর্মসের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে।

Advertisement

সদ্য দুই তারকা যখন একটি সিনেমাতে একসঙ্গে কাজ করার কথা ভাবছিলেন, তখনই এই মন খারাপ করার মতো খবর শোনা যাচ্ছে। যদিও টম ও আনা সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই তারকা বুঝতে পেরেছেন তাঁদের সম্পর্ক আর ঠিকভাবে এগোচ্ছে না। তাই প্রেমে ইতি টেনেছেন টম ও আনা। প্রেম ভাঙলেও কাজ করবেন দুই তারকা। তাঁদের অভিনীত সিনেমা ‘ডিপার’-এর শ্যুটিং শুরু হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ