মেষ: ভূসম্পত্তি বিভাজনের প্রচেষ্টায় সফলতা। আর্থিক দিকের কিছুটা উন্নতি। ব্যবসায়ের নিম্নগতি। মনে অস্থিরতা।
মেষ: ভূসম্পত্তি বিভাজনের প্রচেষ্টায় সফলতা। আর্থিক দিকের কিছুটা উন্নতি। ব্যবসায়ের নিম্নগতি। মনে অস্থিরতা।
বৃষ: সামাজিক উন্নয়নমূলক কর্মে সাফল্য, ক্ষমতা বৃদ্ধি ও যশলাভ। ধনভাগ্য ভাগ্য ও লেখাপড়ায় দিনটি অনুকূল।
মিথুন: আইনি কাজকর্মে সফলতা। বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় উন্নতি। স্বাস্থ্য দেখে চলুন।
কর্কট: ব্যবসায়িক কর্মে আকস্মিক বাধায় দিশাহারা হতে পারেন। ভ্রমণে বিপত্তি। শিক্ষক,অধ্যাপক ও ডাক্তারদের শুভ দিন।
সিংহ: মানসিক চাঞ্চল্য বাড়বে কমবে। কর্মস্থল ও নতুন যোগাযোগের ক্ষেত্রে চাপ আসবে। সুগার ও প্রেশারের অসমতায় কষ্ট।
কন্যা: পারিপার্শ্বিক জটিলতা বৃদ্ধিতে হতাশা। যে কোনও আর্থিক লেনদেনে সতর্ক হন। অস্থি সংক্রান্ত রোগে কষ্ট ভোগ।
তুলা: কাজকর্মের সমস্যা থাকলেও অগ্রগতি হবে। বিদ্যার্থীদের পক্ষে সময়টা শুভ। ডাক্তার ও আইনবিদদের কর্ম উন্নতি ও খ্যাতি লাভ।
বৃশ্চিক: পেশাদারি শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের সূত্রে কর্ম লাভ। আয় ও ব্যয় সমতা থাকবে না। মনে বিষণ্ণতা।
ধনু: উচ্চ প্রশাসনিক মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। মানসিক অস্থিরতা কমান। আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ।
মকর: ধনাগম ভাগ্য অনুকূল। অপ্রতাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ। কর্মে বাধা। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে। মনে উত্তেজনা বৃদ্ধি।
কুম্ভ: গৃহে শুভ কাজের তোড়জোড়। কর্মক্ষেত্রে উন্নতি। শিক্ষক, অধ্যাপকদের সাফল্য ও সুনাম।
মীন: কারও কাছ থেকে দামি উপহার প্রাপ্তিতে মানসিক প্রফুল্লতা। আর্থিক উন্নতি। বিদ্যা চর্চায় অনীহা ও শুভ ফলের অভাব।