নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকচার মণ্ডলকে ফোনে হুমকি দেওয়া হয়। অভিযোগ, তাঁর হোয়াটসঅ্যাপে একটি আগ্নেয়াস্ত্রের ছবি পাঠানো হয়। তার সঙ্গে দেওয়া হয় অডিও রেকর্ডিং। তাতে শোনা যায় কেউ বলছেন, ‘এটা ট্রেলার, ছবি এখনও বাকি আছে। খুব শিগগিরই সেই ছবি দেখানো হবে।’ এরপরই পঞ্চায়েত প্রধান ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোন ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



