Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ 

বারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনি এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে থাকা দলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের।

তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনি এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে থাকা দলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের। তাঁদের অভিযোগ, ব্যানারে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়া হয়। খবর পেয়ে বারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস সেখানে যান। তিনি বলেন, কিছু বিকৃত মানসিকতার লোকজন রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে এসব করছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছি পুলিসের কাছে। উল্লেখ্য, আগেও এখানে ফ্লেক্স ছেড়া ও রং লাগানোর অভিযোগ উঠেছিল। পুলিস গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ