Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের নজরে পিছিয়ে থাকা বুথগুলি 

গত লোকসভা ভোটে জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস সবচেয়ে কম ব্যবধান জিতেছিল। এদিকে, বছর ঘুরলেই বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে এই কেন্দ্র পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করে দিল শাসকদল।

তৃণমূলের নজরে পিছিয়ে থাকা বুথগুলি 
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত লোকসভা ভোটে জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস সবচেয়ে কম ব্যবধান জিতেছিল। এদিকে, বছর ঘুরলেই বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে এই কেন্দ্র পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করে দিল শাসকদল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক হল রবিবার। সেখানে জনপ্রতিনিধি থেকে নেতা-কর্মী, সকলকে একটি বার্তাই দেওয়া হয়েছে। তা হল, এখন থেকেই পিছিয়ে থাকা, দুর্বল বুথগুলিতে আরও জোর দিতে হবে। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ৩০০টি বুথ রয়েছে। গত লোকসভা ভোটে এর মধ্যে শতাধিক বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ