Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের আজকের বৈঠকে ‘ব্রাত্য’ সুখেন্দু

তৃণমূলের আজকের বৈঠকে ‘ব্রাত্য’ সুখেন্দু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ডাক পাননি দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আগে দলের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন সুখেন্দুশেখর। আজকের বৈঠকে কেন তাঁকে ডাকা হল না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর জি করের ঘটনার পর সুখেন্দুশেখরের বেশ কিছু মন্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিল। সেই কারণেই কি? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বৈঠকে কাকে ডাকা হবে, সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু প্রত্যেক তৃণমূল কর্মীর কর্তব্য হওয়া উচিত দলের শৃঙ্খলা মেনে চলা।’ দলীয় সূত্রে খবর, বিভিন্ন সময়ে যেসব নেতানেত্রী দলকে অস্বস্তিতে ফেলেছেন এবং মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন, তাঁদের বিষয়টি নজরে রেখেছে শীর্ষ নেতৃত্ব।
Advertisement
সম্পর্কিত সংবাদ