Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলে যোগদান

তৃণমূলে যোগদান
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের বারোবিশার দক্ষিণ রামপুরে ২০টি পরিবার বিজেপি ও সিপিএমের সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। এছাড়াও ছিলেন দলের ভল্কা-বারোবিশা ১ অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, পঞ্চায়েত প্রধান অনিমা রায়, উপপ্রধান রাজীব তির্কি সহ অন্যরা। ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের অন্তর্গত ১০৬ ও ১০৭ নম্বর বুথের সম্মেলন এদিন হয়। সেখানে নবাগতদের দলে যোগদান করানো হয়েছে। জয়শঙ্কর দাস বলেন, ২০টি পরিবারের প্রায় ৫০ জন বিজেপি ও সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। এতে দলের শক্তিবৃদ্ধি হল। যদিও এ ব্যাপারে বিজেপি ও সিপিএম জানিয়েছে, অনেকদিন ধরেও ওঁরা তৃণমূলে পা বাড়িয়েছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ