নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভা কেন্দ্রের বালিভাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গত পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন সবিতা শিকদার। এবার তিনি সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে এই যোগদান পর্ব চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে যোগ দেওয়ার জন্যই তাঁরা তৃণমূলে যোগদান করলেন বলে সবিতাদেবী জানিয়েছেন। হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানান, গত বেশ কিছুদিন ধরেই বিজেপি ভাঙছে। বীজপুর বিধানসভা এলাকার বিজেপির নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী বুধবার উপ নির্বাচনের দিন বিজেপি বুথে লোক পাবে না।



