নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের নেতা কুরবান শাহ খুনের মামলায় অন্যতম অভিযুক্ত আনিসুর রহমান শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন। বিচারপতি অভয় এস ওক এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিহর বেঞ্চ এদিন শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। আনিসুর রহমান একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন তৃণমূলে। সেখান থেকে বিজেপিতে।
Advertisement
তৃণমূলের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন কুরবান শাহ। ২০১৯ সালে অক্টোবরে তাঁকে গুলি করে খুন করা হয়। নবমীর ওই রাতে নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় দলীয় কার্যালয়ে খুন হয়েছিলেন তিনি। নিরাপত্তা রক্ষীরা ছুটিতে ছিলেন। খুনের ঘটনায় অভিযোগ ওঠে আনিসুর সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। গ্রেপ্তার হন আনিসুর রহমান।
যদিও তিনি নির্দোষ বলেই দাবি ছিল পরিবারের। ঘটনাচক্রে, ২০২১ সালে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে চায় রাজ্য সরকার। কিন্তু তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বার কয়েক বাতিল হয় জামিনের আবেদনও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে আবেদন করে আনিসুর। দু’দিনের শুনানিতেই এদিন জামিন মিলে যায়।