Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মচারী নেতার স্মরণসভা ইংলিশবাজারে

তৃণমূল কর্মচারী নেতার স্মরণসভা ইংলিশবাজারে
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতা প্রয়াত স্বপন মিশ্রের স্মরণসভা অনুষ্ঠিত হল শুক্রবার। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে স্থানীয় রিক্রিয়েশন হলে আয়োজিত ওই স্মরণসভায় জেলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা-কর্মীদের পাশাপাশি হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী প্রমুখ। সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন, গত ১৭ জানুয়ারি স্বপন মিশ্র প্রয়াত হন। তাঁর প্রয়াণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ