Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তিন বছর পর ৮০ হাজার বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি

তিন বছর পর ৮০ হাজার বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন আন্দোলনের ফলে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি। বসিরহাট সাব ডিভিশনে দীর্ঘ দেড় মাস ধরে বিড়ি শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার বসিরহাট তৃণমূল বিড়ি শ্রমিক সংগঠন ও বসিরহাট বিড়ি ব্যবসায়ী সমিতির মধ্যে বৈঠক হয়।  সেখানেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। প্রায় তিনবছর পর এদিন ৮০,০০০ বিড়ি শ্রমিকের মজুরি বাড়ল। সিদ্ধান্ত অনুযায়ী, ১০০০ বিড়ি বেঁধে ২৩০ টাকা মজুরি পাবেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধি ছাড়াও ভালো মানের পাতা, তামাক সরবরাহ করা, লগ বুক চালু করা, সম কাজে সম বেতন সহ একাধিক দাবি আজ ইউনিয়নের পক্ষ থেকে পেশ করা হয়। মালিক সমিতি সব দাবিই এদিন মেনে নিয়েছে। বসিরহাট মহকুমায় ইটভাটার পর দ্বিতীয় বৃহত্তম শিল্প বিড়ি। শ্রমিকদের প্রায় ৯৫ শতাংশই বাড়ির মহিলা। এদিনের দ্বিপাক্ষিক সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজি, সহ সভাপতি এসকেন্দার গাজি, বসিরহাট জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত প্রমুখ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ