Bartaman Logo
২৭ মে, ২০২৬

তামিলনাড়ুর বাজি কারখানায় আগুন, নিহত ৬, আহত বহু

তামিলনাড়ুর বাজি কারখানায় আগুন, নিহত ৬, আহত বহু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
চেন্নাই: তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিধ্বংসী আগুন। শনিবার বীরুধনগর জেলার এই ঘটনায় নিহত ছ’জন। আহত আরও অনেকে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিসের। তামিলনাড়ুর এই জেলায় রাজ্যের বেশিরভাগ আতশবাজি তৈরির কারখানা রয়েছে। এদিন সকালে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে একটি কারখানা। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজি তৈরির জন্য মশলা মেশানোর সময় বিস্ফোরণ ঘটে। শর্টসার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণের পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়। শুরু হয় উদ্ধার কাজ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ