Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তমলুক-ঘাটাল সমবায়ের ভোটে বোমাবাজি, এসপির রিপোর্ট তলব  

তমলুক-ঘাটাল সমবায়ের ভোটে বোমাবাজি, এসপির রিপোর্ট তলব
 
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তমলুক-ঘাটাল সমবায় সমিতির নির্বাচনে বোমাবাজির ঘটনায় পুলিসি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। মঙ্গলবার পুলিসি রিপোর্ট দেখে অসন্তুষ্ট বিচারপতি এবার পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারকে (এসপি) ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সুপারকে রিপোর্ট জমা দিতে হবে। 
Advertisement
গত বছর ৮ ডিসেম্বর  সমবায় সমিতির নির্বাচনে কাঁথিতে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি চলছিল। বিচারপতি ঘোষ মামলায় পুলিসের কাছে রিপোর্ট তলব করেছিলেন। বিচারপতি ঘোষের অবর্তমানে আপাতত এই মামলার শুনানি চলছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি সেনগুপ্ত রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছেন এবং সুপারকে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ