Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী, তদন্তে পুলিস

বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী। সোমবার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে।

বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী, তদন্তে পুলিস
  • ১৭ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী। সোমবার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম আনার হোসেন গাজি (২৫)। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

তাঁর কাকা ফজের আলি গাজির অভিযোগ, সোমবার সন্ধ্যায় হঠাৎ তিনি খবর পান তার ভাইপো আনারকে কেউ বা কারা খুন করেছে।  দ্রুত ভাইপোকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

কী কারণে ওই ব্যবসায়ী তথা তৃণমূল কর্মীকে খুন করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস। মৃতের কাকা জানান, আনার হোসেন গাজি এক সময় তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের কাজ করতেন।  কিন্তু ঠিক কী কারণে তাঁকে খুন হল সেটা তার জানা নেই। আপাতত মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিনিধি সাদ্দাম হোসেন গাজি বলেন, “রাত সাড়ে ন'টা নাগাদ আমি একটি চায়ের দোকানে বসেছিলাম। সেই সময় আনার হোসেন গাজি ওই চায়ের দোকানের বাইরে বসেছিল। হঠাৎ তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কয়েক রাউন্ডগুলির আওয়াজ হয়। পরবর্তীতে আনারকে কোপানো অবস্থায় উদ্ধার করি। কে বা কারা হামলা চালাল সেটা বুঝতে পারছি না। কী কারণে এই ঘটনা ঘটল সেটাও জানা নেই। তবে সে একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও ব্যবসা করত।” ঘটনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ