Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে শহিদ দিবসের প্রস্তুতি নিয়ে আজ সভা তৃণমূলের

শিলিগুড়িতে শহিদ দিবসের প্রস্তুতি নিয়ে আজ সভা তৃণমূলের
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দলের সভাপতি পদ ফাঁকা। এই অবস্থায় আজ, শুক্রবার শিলিগুড়িতে শহিদ দিবস নিয়ে প্রস্তুতি সভা করতে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)। সভায় দলের ঐক্যবদ্ধ রূপ তুলে ধরাই নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। এদিকে, দলের সভাপতি পদ দখল করা নিয়ে দলীয় নেতা-নেত্রীদের একাংশ ইঁদুর দৌড়ে নেমেছেন বলে খবর। সেই তালিকায় মহিলাদের পাল্লাভারী।

Advertisement

কিছুদিন আগে দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) পদ থেকে অলোক চক্রবর্তীকে সরায় তৃণমূল। সেই জায়গায় বসানো হয় নতুন মুখ সঞ্জয় টিবরেওয়ালকে। অলোককে নিয়ে যাওয়া হয় রাজ্য কমিটিতে। সেই সময়ই পরবর্তীতে সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।  কিন্তু, এখনও পর্যন্ত সভাপতির নাম ঘোষণা করা হয়নি। এই অবস্থায় শহিদ দিবস নিয়ে আজ, শুক্রবার এসএফ রোডের একটি ভবনে সভা করবে তৃণমূল। সভায় দলের টাউন, ব্লক, অঞ্চল কমিটির সভাপতি, পুরসভার কাউন্সিলার, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, মহকুমা পরিষদের সদস্য সহ শাখা সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে।
দলের চেয়ারম্যান (সমতল) বলেন, দলে সকলে ঐক্যবদ্ধ। কোথাও কোনও সমস্যা নেই। তাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় দলের সর্বস্তরের নেতা-কর্মীরা হাজির থাকবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ