Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে অনূর্ধ্ব  ১৭ বালিকা বিভাগে তৃতীয় বাংলা

৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে অনূর্ধ্ব  ১৭ বালিকা বিভাগে তৃতীয় বাংলা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: ৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে মহারাষ্ট্র এবং ত্রিপুরা। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি মহারাষ্ট্রের কোলাপুর শহরে এই প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্যের ৩৮টি দল অংশ নিয়েছিল। আমাদের রাজ্যে থেকে শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী প্রিয়ঞ্জনা জানার নেতৃত্বে পাঁচজনের একটি দল অংশ নিয়েছিল। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলা থেকে একজন করে এবং হুগলি জেলা থেকে ২ জন অংশ নিয়েছিল।
Advertisement
দলগত এই সাফল্য খুশি প্রিয়ঞ্জনা জানায়, ভালো ফলের আশা নিয়েই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তবে প্রথম হলে আরও ভালো হতো। নিজের পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে প্রিয়ঞ্জনা জানায়, তার পরবর্তী লক্ষ্য ভারত সরকার আয়োজিত খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়া। সেজন্য তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানায় প্রিয়ঞ্জনা। প্রসঙ্গত, ২০২৩ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে আয়োজিত ৮ম আন্তর্জাতিক সাব জুনিয়র যোগাসন প্রতিযোগিতায় রিদিমিক ও ট্র্যাডিশনাল যোগাসনে সোনার পদক এবং আর্টিস্টিক যোগাসনে রুপোর পদক পেয়েছিল প্রিয়ঞ্জনা।      
Advertisement
সম্পর্কিত সংবাদ