Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তালিত মিলন সঙ্ঘের ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠান

তালিত মিলন সঙ্ঘের ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠান
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ৭৫ বছর পূর্ণ করল তালিত মিলন সঙ্ঘ। বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও পালন করা হয়। সম্পাদক মানস মুখোপাধ্যায় বলেন, ১৯৫৯ সালে তালিত মিলন সঙ্ঘ পথচলা শুরু করে। গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় এই ক্লাব এগিয়ে চলছে। ক্লাবের পক্ষে অরুণ চট্টোপাধ্যায়, সমীর ভট্টাচার্য বলেন, ক্লাবের উদ্যোগে ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাত্রা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ক্লাব ঘিরে এলাকার বাসিন্দাদের আবেগ রয়েছে। নানা সামাজিক কাজে ক্লাবের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নতুন প্রজন্ম ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছে। এদিনের অনুষ্ঠানে গ্রামের বাসিন্দারা শামিল হয়েছিলেন।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ