উদ্ধব থ্যাকারে, অমিত শাহ, একনাথ সিন্ধের পর এবার রাহুল গান্ধী। শনিবার ভোটমুখী মহারাষ্ট্রের অমরাবতীতে প্রচারে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। তখনই তাঁর চপারে থাকা ব্যাগে তল্লাশি করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। কয়েকদিন ধরেই বিরোধী শিবির দাবি করে আসছে, বেছে বেছে ইন্ডিয়া মহাজোটের সদস্যদের নিশানা করছে কমিশন। বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে জারি রয়েছে রাজনৈতিক তরজা। শনিবার অমরাবতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া পুত্র। তাঁর দাবি করেন, মোদির স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে।



