Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টেলিগ্রাম গ্রুপে ফের প্রতারণা, রাজস্থান থেকে ধৃত অভিযুক্ত

টেলিগ্রাম গ্রুপে ফের প্রতারণা, রাজস্থান থেকে ধৃত অভিযুক্ত
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ফের প্রতারণা। এবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে এক লক্ষ টাকা খুইয়েছেন সল্টলেকের এক ব্যক্তি। ওই ঘটনার তদন্তে নেমে রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিস। ধৃতের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা উদ্ধারও করা হয়েছে। আরও কতজন ব্যক্তির সঙ্গে সে এই ধরনের প্রতারণা করেছে, তার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণা নতুন নয়। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকেও এ নিয়ে বার বার সচেতন করা হয়েছে। কিন্তু, তারপরেও বহু মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন। এর মূল কারণ অসচেতনতা এবং অল্প সময়ে বেশি লাভের আশা। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা প্রথমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেয়। তারপর বিনিয়োগ করতে বলে। খুব কম সময়ে ৩০-৪০ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দেয়। সেই লোভে পড়ে অনেকেই সেই গ্রুপে বিনিয়োগ করছেন। বিনিয়োগের কয়েকদিন পরই প্রতারকরা ভুয়ো একটি ব্যালেন্স সিট দেখাচ্ছে। তাতে দেখা যাচ্ছে, রিটার্ন যুক্ত হয়ে গিয়েছে। তা দেখে আরও বিনিয়োগ করে ফেলছেন অনেকেই। কিন্তু, বিনিয়োগের টাকা কোনওদিনই তুলতে পারবেন না। উল্টে, টাকা তুলতে চাইলে, প্রতারকরা বলছেন, ট্যাক্স দিয়ে বাকি টাকা তুলতে পারেন। সেই ট্যাক্সে টাকা পেমেন্ট করলেও বিনিয়োগের টাকা ফেরত মেলে না। সল্টলেকের ওই ব্যক্তি কয়েক দফায় এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি অল্প সময়ে বেশি রিটার্নের লোভের ফাঁদে পড়েছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ