ভদোদরা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের শোধনাগারে বিস্ফোরণ। সোমবারের এই দুর্ঘটনাটি গুজরাতের ভদোদরার। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের ছবি। এখন পর্যন্ত অবশ্য হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর, এদিন কোয়ালি রিফাইনারির একটি স্টোরেজ ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। তারপর আগুন নিয়ন্ত্রণ আসে।



