Bartaman Logo
২৭ মে, ২০২৬

তোয়ালে চাওয়ায় খুন

তোয়ালে চাওয়ায় খুন
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
দোকানে মাংস কিনতে গিয়েছিলেন। আর সেটাই কাল হল। হঠাৎ করেই দোকানে আসা অন্য এক ক্রেতার কাছে তোয়ালে চেয়েছিলেন শাহজাদ। সেই থেকেই বিতণ্ডা শুরু। আচমকাই মাংসের দোকানের চপার তুলে অতর্কিতে তাঁর উপর হামলা চালায় দ্বিতীয় ওই ক্রেতা। পালিয়ে বাঁচতে চাইলেও হামলাকারী পিছু নিয়ে ধরে ফেলে শাহজাদকে। তারপর লাগাতার তাঁকে কোপাতে থাকে যতক্ষণ না তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটে। পুলিস সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম অমরজিৎ মাহাতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ