Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা পেয়েও বাড়ি না বানালে কড়া ব্যবস্থা

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পরই উপভোক্তাদের কাজ শুরু করতে হবে। এই টাকায় তাঁরা বাড়ি তৈরি করছেন না, অন্য খাতে খরচ হচ্ছে তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা গ্রামে গ্রামে ঘুরবেন

টাকা পেয়েও বাড়ি না বানালে কড়া ব্যবস্থা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পরই উপভোক্তাদের কাজ শুরু করতে হবে। এই টাকায় তাঁরা বাড়ি তৈরি করছেন না, অন্য খাতে খরচ হচ্ছে তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা গ্রামে গ্রামে ঘুরবেন। বাড়ির ভিত তৈরির কাজ শুরু না হলে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক আধিকারিক বলেন, আবাস যোজনার টাকায় অনেকেই বাড়ি তৈরি করেনি বলে আগে অভিযোগ এসেছিল। এবার তা যাতে না হয় তারজন্য প্রথম থেকেই নজরদারি করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নিজেদের জমি না থাকার পরও অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন। তাঁদের পাট্টা দেওয়া হবে। সেই জমিতেই তাঁরা বাড়ি তৈরি করতে পারবেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ