Bartaman Logo
২৭ মে, ২০২৬

টাকে গজাবে ঘন চুল, তেল সংগ্রহে হুড়োহুড়িতে ব্যাপক যানজট মিরাটে

টাকে গজাবে ঘন চুল, তেল সংগ্রহে হুড়োহুড়িতে ব্যাপক যানজট মিরাটে
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: টাকে চুল গজাবে। তাঁর তেলের বিক্রি বাড়াতে এই ঘোষণাই যথেষ্ট মনে করেছিলেন অনীস। সঙ্গে জুড়ে দিয়েছিলেন, সারা দেশ থেকেই প্রচুর সাড়া মিলেছে। এবার মিরাটবাসীর টাক সমস্যার সমাধান করতে চান। খবরের কাগজের এই বিজ্ঞাপনের ফল হল অবিশ্বাস্য। কয়েক হাজার মানুষ হামলে পড়ে লিজারি রোডের পাশের সামার গার্ডেনে।  জমায়েতের জেরে মঙ্গলবার যানজট দেখা যায় সংশ্লিষ্ট এলাকায়। ট্রাফিক সামলাতে হিমশিম অবস্থা পুলিসের। অনিসের নিজের হাতে একবার এই তেল লাগাতে খরচ পড়বে মাত্র ২০ টাকা। আর এক বোতল তেলের দাম ৩০০ টাকা। আর একটা শর্তও দেওয়া হয়। মাথা চেঁচে এই তেল লাগাতে হবে। তবেই টাক ভরে উঠবে কুচকুচে কালো, ঘন চুলে। সেই বিজ্ঞাপনকে সত্যি মনে করেই মাথা চেঁচে সামার গার্ডেনে হাজির হয়েছিলেন বহু মানুষ। তবে প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানের কথা জানা ছিল না তাদের। আর অনীশ জানাচ্ছেন, প্রশাসনের অনুমতি নেওয়ার কথা তাঁরা জানতেন না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ