বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। প্রচণ্ড শীতের মধ্যে দিন-রাত এক করে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তেজস্বী। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। শনিবার গভীর রাতে তিনি পাটনায় ফেরেন। রবিবার সকালেই তিনি পৌঁছে যান বিক্ষোভকারীদের মঞ্চে। রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব ছিলেন তাঁর সঙ্গে। তেজস্বীর দাবি, ‘নীতীশ কুমারের সরকারকে এই পরীক্ষা বাতিলের নির্দেশ দিতে হবে।’



