Bartaman Logo
২৭ মে, ২০২৬

টাইটলারের বিরুদ্ধে খুনের মামলা চলবে, জানাল আদালত

টাইটলারের বিরুদ্ধে খুনের মামলা চলবে, জানাল আদালত
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: আরও বিপাকে কংগ্রেস নেতা জগদীশ টাইটলার। ১৯৮৪ সালে দিল্লিতে শিখ বিরোধী হিংসায় তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে। সেই মামলা নিয়মিতভাবে চলবে বলে সোমবার জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। মামলায় স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টাইটলার। এদিন সেই আবেদনের শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার ওহরির এজলাসে। আদালত স্থগিতাদেশ 
Advertisement
দিতে রাজি হয়নি। আগামী ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে এই কংগ্রেস নেতার বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির পুল বঙ্গাসে একটি গুরুদ্বারে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ঝলসে মৃত্যু হয় ঠাকুর সিং, বাদল সিং এবং গুরুচরণ সিংয়ের। এই মামলায় অন্যতম অভিযুক্ত টাইটলার। সিবিআইয়ের দাবি, জনতাকে উত্তেজিত করে খুন এবং আগুন লাগানোয় প্ররোচিত করেছিলেন তিনি। 
সম্পর্কিত সংবাদ