Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দলাই লামার মধ্যপন্থাতেই আস্থা তিব্বতের নির্বাসিত সরকারের

চীন সরকারের সঙ্গে বিভিন্ন সমাধানের জন্য দলাই লামার ‘মধ্যপন্থা নীতি’ নিয়েই চলবে তিব্বতের ‘নির্বাসিত সরকার’।

দলাই লামার মধ্যপন্থাতেই আস্থা তিব্বতের নির্বাসিত সরকারের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধর্মশালা: চীন সরকারের সঙ্গে বিভিন্ন সমাধানের জন্য দলাই লামার ‘মধ্যপন্থা নীতি’ নিয়েই চলবে তিব্বতের ‘নির্বাসিত সরকার’। বুধবার এই সরকারের প্রধান বা সিকইয়ং হিসাবে ফের নির্বাচিত হয়েছেন পেনপা শেরিং। হিমাচল প্রদেশের ম্যাকলয়েডগঞ্জে সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের (সিটিএ) শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, দলাই লামাকেই অনুসরণ করবেন তিনি। একইসঙ্গে পেনপা অভিযোগ করেন, চীন সরকার তাঁদের ‘তিব্বতি’ পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছে। একইসঙ্গে তিব্বতি ঐক্যকে দুর্বল করতে বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছে বেজিং। পেনপা শেরিং জানান, মধ্যপন্থা অনুযায়ী চীন-তিব্বত সমস্যাকে অহিংস পথে আলোচনার মাধ্যমেই মেটাতে হবে। যাতে দু’পক্ষই লাভবান হয়। তাঁর বক্তব্য, ‘কোনো সমাধান না মেলা পর্যন্ত আমরা চীন সরকারের সঙ্গে সতর্ক ও অবিচলভাবে ব্যাক চ্যানেলে যোগাযোগ বজায় রাখব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ