Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের সূচি

পরের বছর গান্ধী জয়ন্তীর দিন ২ অক্টোবর শুরু হবে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক একবছর আগে, বৃহস্পতিবার, ১ অক্টোবর কেপটাউনে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট সাউথ আফ্রিকা

বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের সূচি
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পরের বছর গান্ধী জয়ন্তীর দিন ২ অক্টোবর শুরু হবে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক একবছর আগে, বৃহস্পতিবার, ১ অক্টোবর কেপটাউনে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট সাউথ আফ্রিকা। সেদিনই প্রকাশিত হবে টিকিটের জন্য ব্যালটও। তাতে ক্রিকেটপ্রেমীরা নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারবেন।

Advertisement

এবারের বিশ্বকাপ হবে তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জিম্বাবোয়ে, নামিবিয়াও আয়োজক দেশ। তবে নামিবিয়া সরাসরি খেলতে পারছে না। যোগ্যতা অর্জন পর্বে নামতে হবে তাদের। এবার দলের সংখ্যা মোট ১৪। তারমধ্যে দশটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ছাড়া এই দলগুলো র‌্যাংকিংয়ের নিরিখে জায়গা করে নিয়েছে। এরা হল ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ