Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে ব্রাহ্মণ ছাড়াই হয় হাড়িরামের পুজো

তেহট্টে ব্রাহ্মণ ছাড়াই হয় হাড়িরামের পুজো
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পয়লা মাঘ তেহট্ট থানার নিশ্চিন্তপুর এলাকায় একটি বেলগাছকে ঘিরে হয় পুজো। যার পোশাকি নাম হাড়িরাম পুজো। এর অন্যতম বিষয় হল, কোনও ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়। এই পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনায় মেতেছেন ওই গ্রাম ছাড়াও আশেপাশের মানুষজন। পুজো শেষে সকলকে খিচুড়ি খাওয়ানো হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শতাধিক বছরের প্রাচীন এই পুজো আগে হতো অধুনা বাংলাদেশের মেহেরপুরে। সেখান থেকে এদেশে এসে বসবাস শুরু করেন ওই এলাকার বেশকিছু হিন্দু পরিবার। তাঁরা একটি বেলগাছকে ঘিরে এই পুজো শুরু করেন। সেই থেকেই পুজো চলে আসছে। পয়লা মাঘ এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় কোনও পুরোহিত লাগে না। নিজেরাই পুজো দেন। অনেকে এই জায়গায় মানত করেন। যাঁরা মানত করেন তাঁরাই ওই বেলগাছে পুজো করেন। 
গ্রামের প্রবীণ বাসিন্দা নবকুমার কর্মকার বলেন, এই পুজো প্রায় দেড়শো বছরের বেশি প্রাচীন। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন পুজো দিতে। তাঁরা নিজেদের ইচ্ছেমতো হাড়িরাম ঠাকুরের পুজো করেন। এই পুজো ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে। দিনের শেষে এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই জায়গা মানুষের কাছে জাগ্রত বলে পরিচিত। এদিন এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন এসেছিলেন। 
সম্পর্কিত সংবাদ