Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে সোনালি ও আলি

থ্রিলারে সোনালি ও আলি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
থ্রিলারে আলি ফজল নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। কিন্তু ফের থ্রিলারে অভিনয় করতে আগ্রহী তিনি। কারণ পরিচালক প্রসিত রায় তাঁকে এমন এক চিত্রনাট্য অফার করেছেন, তা শুনে এক মুহূর্ত অপেক্ষা করেননি অভিনেতা। শোনা যাচ্ছে, প্রসিতের নতুন থ্রিলারে আলির সঙ্গে থাকবেন সোনালি বেন্দ্রে। সূত্রের খবর, বড়পর্দার জন্য অ্যাকশন থ্রিলারের পরিকল্পনা রয়েছে পরিচালকের। অ্যাকশনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আলি। আর কয়েকমাসের মধ্যেই নাকি শ্যুটিং শুরু হবে। পাশাপাশি পর্দায় ফেরার জন্য সোনালিও জমাটি চিত্রনাট্যের খোঁজে ছিলেন। প্রসিত তা তৈরি করতে পেরেছেন বলেই ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন অভিনেত্রী। একইসঙ্গে সোনালি ও আলির অভিনয় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ