Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জরুরি শুনানির জন্য হাইকোর্টে আবেদন তৃণমূলের তিন নেতার

তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে হাইকোর্টে জরুরি শুনানির আবেদন। মহুয়া মৈত্রের মামলা গৃহীত, অন্য দুই আবেদন বাতিল। বিস্তারিত পড়ুন।

জরুরি শুনানির জন্য হাইকোর্টে আবেদন তৃণমূলের তিন নেতার
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই দিনে তৃণমূলের তিন নেতা-নেত্রীর দায়ের করা মামলায় জরুরি শুনানির আবেদন! এক জনের আবেদন গৃহীত হলেও বাতিল হয়ে গেল অন্য দু’টি।  তাঁকে লক্ষ্য করে ডিম, পোড়া বেগুন, ইট ইত্যাদি ছোড়়ার অভিযোগ নিয়ে গত শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আইনি সুরক্ষার আবেদন জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার মহুয়ার আইনজীবী অয়ন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, ‘গ্যালন গ্যালন এই ধরনের মামলা দায়ের হচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া-পদ্ধতি মেনে শুনানি হবে।’

Advertisement

অন্যদিকে, জমি দুর্নীতি-কাণ্ডে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষও আগাম জামিনের আবেদন জানিয়ে মামলা করেছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর আইনজীবীও এদিন দ্রুত শুনানির আরজি জানান। তা নাকচ করে বিচারপতি বলেন, ‘এমন মামলার জন্য সাধারণ মানুষের অনেক মামলার শুনানি হচ্ছে না।’ তবে বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এসবের মধ্যে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলার দ্রুত শুনানির আরজি মঞ্জুর করেছে আদালত। তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে মামলাটি উল্লেখ করেন। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। 
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। তাঁর আবেদন খারিজ করে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, শওকতের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে ফৌজদারি মামলা খারিজ করা এই কোর্টের পক্ষে সম্ভব নয়। অন্য আদালতে আবেদনের সুযোগ রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ