Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরে বিদেশি মুদ্রা বদলের তিনটি কাউন্টার বন্ধ টানা ৩ মাস! বিপাকে বিদেশিরা

বিদেশি টাকা বদলের কাউন্টার বন্ধ থাকায় প্রতিদিনই কলকাতা বিমানবন্দরে সমস্যায় পড়ছেন বিমানযাত্রীরা। এয়ারপোর্ট ম্যানেজারের দপ্তরের গিয়ে অভিযোগ জানানোর পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

বিমানবন্দরে বিদেশি মুদ্রা বদলের  তিনটি কাউন্টার বন্ধ টানা ৩ মাস! বিপাকে বিদেশিরা
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি টাকা বদলের কাউন্টার বন্ধ থাকায় প্রতিদিনই কলকাতা বিমানবন্দরে সমস্যায় পড়ছেন বিমানযাত্রীরা। এয়ারপোর্ট ম্যানেজারের দপ্তরের গিয়ে অভিযোগ জানানোর পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। টেন্ডার সমস্যার সমাধান করে কবে টাকা বদলের কাউন্টার সেখানে খুলবে, তা নিয়েই কৌতূহল বিমানবন্দরের অভ্যন্তরে।

Advertisement

কলকাতা বিমানবন্দরের গুরুত্ব প্রতিদিনই বাড়ছে। যাত্রীসংখ্যার পরিসংখ্যানে দেখা গিয়েছে, কলকাতা থেকে বিমানযাত্রীদের আসা-যাওয়ার বহর দৈনিকই বাড়ছে। এখন রোজ কলকাতা বিমানবন্দর থেকে গড়ে ১৫০টি অন্তর্দেশীয় বিমান রওনা হচ্ছে। আর কলকাতায় অবতরণ করছে সমসংখ্যক অন্তর্দেশীয় বিমান। এছাড়া আন্তর্জাতিক পরিসরে গড়ে ১৯টি করে বিমান আসছে এবং যাচ্ছে। পরিসংখ্যান বলছে, দেশের অভ্যন্তরীণ বিমানযাত্রীর সংখ্যা ৪৫ হাজারের বেশি। আর আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা ছয় হাজারের বেশি। ফলে কলকাতা বিমানবন্দরকে কাজে লাগিয়ে যেমন বিদেশ যাচ্ছেন যাত্রীরা, তেমনই বিদেশ থেকেও প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী কলকাতায় আসছেন। এই প্রেক্ষাপটে কলকাতা বিমানবন্দরে বিদেশি টাকা বদলের কাউন্টার বন্ধ থাকায় মস্ত সমস্যায় পড়েছেন বিদেশি বিমানযাত্রীরা। কলকাতা বিমানবন্দরে বিদেশি টাকা বদলের তিনটি কাউন্টার ছিল। কিন্তু এয়ারপোর্ট ম্যানেজারের অফিস থেকে জানা গিয়েছে, মাস তিনেক হতে সেগুলির সবক’টিই বন্ধ! এনিয়ে প্রায়ই এয়ারপোর্ট ম্যানেজারের অফিসে এসে অভিযোগ জানিয়ে যাচ্ছেন বিমানযাত্রীরা। 
বিমানবন্দর সূত্রের খবর, একটি সংস্থাকে এতদিন পর্যন্ত দায়িত্ব দেওয়া ছিল টাকা বদলের কাউন্টার পরিচালনার জন্য। কিন্তু ওই সংস্থার মেয়াদ শেষ হওয়ার পর কোনও টেন্ডার ডাকা হয়নি। তার ফলে অন্যকোনও সংস্থা এখনও টাকা বদলের কাউন্টার পরিচালনার জন্য এগিয়ে আসেনি। টেন্ডার কবে ডাকা হবে, নতুন সংস্থা দায়িত্বভার নেবে কবে, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিমানবন্দরের অভ্যন্তরে। টাকা বদল করতে বিমানযাত্রীরা খুবই অসুবিধায় পড়ছেন, বিমান সংস্থার কাছেও অভিযোগ জানাচ্ছেন তাঁরা। এই বিষয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা প্রভাতরঞ্জন বেউরিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ