Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন থেকে জাল নোট সহ গ্রেপ্তার তিন

বিবেক এক্সপ্রেস থেকে তিনযাত্রীকে আটক করে দশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল নিউ কোচবিহার স্টেশনের জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জিআরপি তিনজনকে গ্রেপ্তার করে।

ট্রেন থেকে জাল নোট সহ গ্রেপ্তার তিন
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিবেক এক্সপ্রেস থেকে তিনযাত্রীকে আটক করে দশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল নিউ কোচবিহার স্টেশনের জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জিআরপি তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম পাপ্পু কুমার, গুড্ডু কুমার ও অজয় বিন্দ। তিনজনই বিহারের বাসিন্দা। কামাক্ষ্যা থেকে আসছিল। রবিবার এদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

নিউ কোচবিহার স্টেশন থেকে আরপিএফ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শনিবার তারা স্টেশনচত্বরে ঘোরাঘুরি করছিল। আরপিএফ এদের গ্রেপ্তার করে জিআরপির হাতে তুলে দেয়। জিআরপি জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ও মনিরুজ্জামান। এদের মধ্যে প্রথমজনের বাড়ি ঢাকা ও দ্বিতীয় জনের বাড়ি যশোরে। 
নিউ কোচবিহার স্টেশনের জিআরপির আইসি চৈতন্য মণ্ডল বলেন, বিবেক এক্সপ্রেস থেকে দশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। 
তিনজনকে গ্রেপ্তার করে এদিন আদালতে পাঠানো হয়েছে। তাদের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। জাল টাকাগুলি ওই যাত্রীদের পিঠ ব্যাগে রাখা ছিল। আরপিএফ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে একজন কলকাতা যাচ্ছিল। অপরজন কেরল থেকে ফিরছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ