Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সায়নীকে হুমকি

ভগবান শিবকে অপমানের অভিযোগ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে শিরশ্ছেদের হুমকি। বিতর্কের মুখে উত্তরপ্রদেশের বুলন্দশহরে বিজেপি পরিচালিত সিকান্দ্রাবাদ পুরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত।

সায়নীকে হুমকি
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভগবান শিবকে অপমানের অভিযোগ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে শিরশ্ছেদের হুমকি। বিতর্কের মুখে উত্তরপ্রদেশের বুলন্দশহরে বিজেপি পরিচালিত সিকান্দ্রাবাদ পুরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত। যাদবপুরের সাংসদের মাথা কেটে আনলে মিলবে এক কোটি টাকা। বিজেপি নেতার এই হুমকি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সমালোচনার মুখে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন দীক্ষিত। তাঁর দাবি, ভিডিয়োটি কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি হয়েছে। দিক্ষীতের সাফ কথা, আমি এধরনের মন্তব্য করিনি।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। অভিনেত্রী তথা সাংসদ সায়নীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে  শিব ঠাকুরকে নিয়ে একটি পোস্ট ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। বিভিন্ন মহলে ওই পোস্টকে আপত্তিকর বলে দাবি করা হয়। নিন্দার মুখে সায়নী দাবি করেন, তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। হিন্দু সংগঠনগুলির দাবি করা হয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন সায়নী। নির্বাচনী প্রচারে বিজেপিও যাদবপুরের তৃণমূল সাংসদকে একহাত নেয়। তবে সিকান্দ্রাবাদ পুরসভার চেয়ারম্যানের হুমকি প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি বিজেপি নেতৃত্ব।  

Advertisement
সম্পর্কিত সংবাদ