Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে হিন্দুদের উপর কোনও অত্যাচার হয়নি, ফের দাবি ইউনুসের

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার অভিযোগ ফের একবার অস্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর দাবি, হিন্দুদের উপর হিংসা নিয়ে ভুয়ো তথ্য প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশে হিন্দুদের উপর কোনও অত্যাচার হয়নি, ফের দাবি ইউনুসের
  • ১৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার অভিযোগ ফের একবার অস্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর দাবি, হিন্দুদের উপর হিংসা নিয়ে ভুয়ো তথ্য প্রকাশ করা হচ্ছে। আর এই ভুয়ো খবর ছড়ানোর জন্য ভারতই দায়ী। এই বিষয়ে ভারতের ‘বুত্পত্তি’ রয়েছে বলেও কটাক্ষ করেছেন ইউনুস। একটি সাক্ষাত্কার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে ইউনুসকে বলা হয়, গত নভেম্বরে বাংলাদেশের ৩০ হাজার হিন্দু বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে তাঁদের বিরুদ্ধে অত্যাচার চরমে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছিলেন, সেই বিষয়টিও ইউনুসকে মনে করিয়ে দেওয়া হয়। অত্যাচার ঠেকাতে তাঁর সরকার কী ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্নের জবাবে ইউনুস জানান, এগুলি সবই ভুয়ো খবর। কিছু ক্ষেত্রে গণ্ডগোল হয়েছে। কিন্তু সেগুলির পিছনে পারিবারিক সমস্যা, জমি নিয়ে বিবাদের মতো কারণ দায়ী।

Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মুখ খুলেছেন ইউনুস। হাসিনাকে নিয়ে দিল্লির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রশ্নের উত্তরে তাঁর দাবি, হাসিনাকে হয়ত নিজেদের আশ্রয়েই রেখে দেবে ভারত। কিছু ‘বহিরাগত শক্তি’ হাসিনাকে ফের বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন ইউনুস। তবে এই ‘বহিরাগত শক্তি’ কারা বা কোন দেশ, তা অবশ্য স্পষ্ট করে জানাননি তিনি। হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন ইউনুস।

Advertisement
সম্পর্কিত সংবাদ