Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আপাতত নেই কোনও নিম্নচাপ, শহরে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন

আপাতত বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়েছে। রোদ ঝলমলে আকাশ। হাল্কা শীতের আমেজ রয়েছে শহর থেকে জেলায়। আজ, সোমবার সকালে শহরের...

আপাতত নেই কোনও নিম্নচাপ, শহরে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন
  • ৩ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

আপাতত বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়েছে। রোদ ঝলমলে আকাশ। হাল্কা শীতের আমেজ রয়েছে শহর থেকে জেলায়। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বঙ্গোপসাগরে আগামী বুধবার ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তবে তা থেকে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ, সোমবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ