ওয়াশিংটন, ২৬ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ থেকে গোটা বিশ্ব। এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরও চিড় ধরেছে। তিক্ততা বেড়ে গিয়েছে বহু গুণ। এর মাঝেই দুই দেশকে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। গতকাল, শুক্রবার ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তানের খুব কাছের আমি। আপনারা সেটা ভালোভাবেই জানেন। এই দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে ঝামেলা বহু পুরনো। হাজার, দেড়হাজার বছর ধরে চলে আসছে সেই ঝামেলা। কিন্তু পহেলগাঁওতে যে হামলা হয়েছে তা খুবই খারাপ।’



