Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ওঁর মতো সুদর্শন নায়ক কম এসেছেন

ধর্মেন্দ্র জি-র চলে যাওয়াটা বেদনাদায়ক। মানুষ হিসেবে উনি খুবই প্রাণবন্ত, হাসিখুশি ছিলেন। আমরা দু’জনে আটটার বেশি সিনেমায় কাজ করেছি।

ওঁর মতো সুদর্শন নায়ক কম এসেছেন
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:১১

ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতিচারণায় অভিনেত্রী আশা পারেখ। 

Advertisement

ধর্মেন্দ্র জি-র চলে যাওয়াটা বেদনাদায়ক। মানুষ হিসেবে উনি খুবই প্রাণবন্ত, হাসিখুশি ছিলেন। আমরা দু’জনে আটটার বেশি সিনেমায় কাজ করেছি। এক রিয়ালিটি শো-তে ওঁর সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল। তখন ফিটনেস নিয়েও অনেক কথাবার্তা হয়। ধর্মেন্দ্র জি-র মতো সুদর্শন নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কম এসেছেন। তবে মদ্যপানের জন্যও উনি খুব পরিচিত ছিলেন। আমাদের প্রথম সিনেমা ছিল ‘আয়ে দিন বাহার’। শ্যুটিং শুরুর আগে আমি এই ছবির প্রযোজক জে ওম প্রকাশকে বলে দিয়েছিলাম যে এসব আমি সহ্য করবো না। একদিন একটা গানের শ্যুটিংয়ের সময় ধর্মেন্দ্র জি ক্রমাগত এলাচ খাচ্ছিলেন। আমার কাছে আসতেই আমি ওঁর মুখ থেকে মদের গন্ধ পেয়েছিলাম। পরের দিন ধর্মেন্দ্র জি কুকিজ নিয়ে আমাকে সরি বলেছিলেন। এরপর আর একটা গানের শ্যুটিং দার্জিলিঙে হয়েছিল। শ্যুটিংয়ের সময় কনকনে ঠান্ডার মধ্যে ধর্মেন্দ্র জিকে একটা পুকুরে ডুবে থাকতে হয়েছিল। ঠান্ডায় ওঁর শরীর নীল হয়ে গিয়েছিল। ইউনিট থেকে ধর্মেন্দ্র জি-কে ব্র্যান্ডি খেতে বলেছিল। কিন্তু উনি কিছুতেই খাচ্ছিলেন না। কারণ ধর্মেন্দ্র জি বুঝেছিলেন যে সেদিনের মদ্যপানের বিষয়টা আমি মোটেও পছন্দ করিনি। ধর্মেন্দ্র জি বলেন যে আমি অনুমতি না দিলে উনি ব্র্যান্ডি খাবেন না। আমি অনুমতি দেওয়ার পর ধর্মেন্দ্র জি ব্র্যান্ডি খেয়েছিলেন।

শোকবার্তা

ধর্মেন্দ্রজির মৃত্যু একটা যুগের সমাপ্তি। আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব। একজন অসাধারণ অভিনেতা। তিনি যেভাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটেছিল।
             — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
ভারতীয় চলচ্চিত্রে ওঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 
 — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকৃত অর্থেই একজন স্টার। মূলধারার সিনেমার নায়ক। অবিশ্বাস্য রূপবান, অনন্য ব্যক্তিত্ব আর স্ক্রিন প্রেজেন্স— তিনি ছিলেন, থাকবেন। ওঁর পরিবারের সকলের প্রতি সমবেদনা। 
— করণ জোহর
অন্য অনেকের মতো আমিও ধর্মেন্দ্রজিকে খুব পছন্দ করতাম। ওঁর অভিনয়ের বৈচিত্র্য ভালো লাগত। পরবর্তীকালে দেখা হলে পা’জির এনার্জি আমার মধ্যে সংক্রামিত হয়েছে। সবসময়ই উনি বলতেন, ‘তোমায় দেখলেই এক কিলো রক্ত বেড়ে যায় আমার।’ এমন একজনের ফ্যান না হয়ে থাকা অসম্ভব। ওঁর চ
— শচীন তেন্ডুলকর
ধর্মেন্দ্রজি’র প্রয়াণে শোকাহত। অন্যতম সেরা অভিনেতা। উনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছেন। দশকের পর দশক ওঁর অবিস্মরণীয় পারফরম্যান্স আমাদের জীবনেরই অঙ্গ হয়ে উঠেছে। আমার অলটাইম ফেভারিট অবশ্যই ‘শোলে’। — সৌরভ গাঙ্গুলি
আজ আমরা ভারতীয় সিনেমার এক কিংবদন্তিকে হারালাম। উনি সত্যিকারের আইকন। প্রত্যেককে অনুপ্রাণিত করেছেন তিনি। — বিরাট কোহলি

সম্পর্কিত সংবাদ