Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিডিও অফিসের পাশে জঙ্গলে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড!

জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিসের পাশে জঙ্গলে মিলল প্রচুর ভোটার কার্ড। কীভাবে সেখানে আচমকা এত ভোটার কার্ড এল, তা নিয়ে...

বিডিও অফিসের পাশে জঙ্গলে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড!
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিসের পাশে জঙ্গলে মিলল প্রচুর ভোটার কার্ড। কীভাবে সেখানে আচমকা এত ভোটার কার্ড এল, তা নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। কে বা কারা জঙ্গলে ওই ভোটার কার্ডগুলি ফেলে গেল, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। এই নিয়ে প্রশাসনের আধিকারিকরা অবশ্য মুখ খুলতে চাননি। এদিকে আজ, বৃহস্পতিবার অফিসে আসেননি রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন। বকেয়ার দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকাদাররা। বিডিওর বিরুদ্ধে অপরহণ ও খুনের অভিযোগ ওঠায় তাঁকে গ্রেফতারেরও দাবি উঠল ঠিকাদারদের তরফে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ