Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু কোলে বাড়িতে খাবার চাইতে এসে চুরি রাজারহাটে

শিশু কোলে নিয়ে বাড়িতে খাবার চাইতে এসে চুরি করে পালাল দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রাজারহাটের জগদীশপুর বিশ্বাসপাড়ায়।

শিশু কোলে বাড়িতে খাবার চাইতে এসে চুরি রাজারহাটে
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শিশু কোলে নিয়ে বাড়িতে খাবার চাইতে এসে চুরি করে পালাল দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রাজারহাটের জগদীশপুর বিশ্বাসপাড়ায়। প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার ৪০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে অভিযোগ। বৃহস্পতিবার ওই পরিবারের গৃহকর্তা রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী অভিযুক্তদের খোঁজ চলছে। আশপাশ এলাকার কোনো সিসি ক্যামেরা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যাতে ফুটেজ সংগ্রহ করা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ দু’জন মহিলা একটি বাড়িতে যায়। এক মহিলার কোলে শিশু ছিল। তারা বাড়িতে গিয়ে বলে, টাকা পয়সা চায় না। শিশুর জন্য যদি কোনো খাবার দেন, তাহলে শিশুকে খাওয়াব। শিশুটির বয়স মাস ছ’য়েক। সহৃদয় পরিবারটি তাদের বাড়ির ভিতরে ডাকে। তারপর গৃহকর্ত্রী রান্নাঘরে গিয়ে শিশুটির জন্য খাবারের ব্যবস্থা করেন। পরে তিনি এসে দেখেন, শিশু সহ দুই মহিলা বাড়িতে নেই! আলমারি খোলা। ভিতর থেকে গায়েব একজোড়া সোনার বালা, একটি সোনার হার মিলিয়ে ৪০ গ্রাম সোনার গয়না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ