Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতীক্ষার অবসান, চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে গেল চিংড়িঘাটায় মেট্রোর কাজ। দিনের শুরুতে নির্মাণস্থলে পুজো দেয় আরভিএনএল। নিউ গড়িয়া বিমানবন্দর অরেঞ্জ রুটে চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশ জোড়ার কাজ বাকি।

প্রতীক্ষার অবসান, চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজ শুরু
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে গেল চিংড়িঘাটায় মেট্রোর কাজ। দিনের শুরুতে নির্মাণস্থলে পুজো দেয় আরভিএনএল। নিউ গড়িয়া বিমানবন্দর অরেঞ্জ রুটে চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশ জোড়ার কাজ বাকি। সব ঠিক থাকলে, চলতি মাসে পরপর দু’সপ্তাহে দু’ধাপে এই সংযুক্তিকরণের কাজ শেষ হওয়ার কথা। তারপর ওই অংশে লাইন পাতা, বিদ্যুৎ সংযোগের কাজ করতে হবে। 

Advertisement

শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডলে এই খুশির খবর জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার এসেছে। চিংড়িঘাটায় তিনবছর ধরে আটকে থাকা সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশের অনুমতিও পাওয়া গিয়েছে। এবার কাজ শুরু হচ্ছে।’
চিংড়িঘাটার কাজ শেষ হলে, কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত পথে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এখন থেকে আশায় বুক বাঁধতে শুরু করেছেন এই রুটের নিত্যযাত্রীরা। বর্তমানে এই রুটে নিউ গড়িয়া থেকে বাইপাসের বেলেঘাটা বা বর্তমান ভবন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। এখন ২০ মিনিট অন্তর পরিষেবা মেলায় পর্যাপ্ত যাত্রী মিলছে না। মেট্রো কর্তৃপক্ষের আশা, চিংড়িঘাটার কাজ শেষ হলে, পুজোর আগে এই রুটে সল্টলেক পর্যন্ত মেট্রো চালানো যাবে। সেক্ষেত্রে, সল্টলেক, নিউ টাউন এবং সল্টলেক এবং তথ্য প্রযুক্তি সেক্টরের লক্ষাধিক বাসিন্দা এবং অফিসযাত্রীরা উপকৃত হবেন।
এই কাজের জন্য চিংড়িঘাটাতে যান নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ।  ফলে ভেড়ির উপর নবনির্মিত সার্ভিস রোড ধরে যাতায়াত করতে হবে যানবাহনকে। প্রথম দিন প্রথম কয়েক ঘণ্টায় সামান্য হলেও যানজট হতে পারে। তবে যাত্রীরা সড়গড় হয়ে গেলে তেমন সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে প্রথম ঘণ্টাতে উল্টোডাঙাগামী লেনে সামান্য যানজট হয়েছিল। চিংড়িঘাটাতে এই যান নিয়ন্ত্রণ পর্ব চলাকালে চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকবে। নিউটাউনগামী যানবাহন এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করতে পারবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ