Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে দিল রাজ্য

রাজ্য সরকার তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ পরিকল্পনার কথা বলেছেন। বিস্তারিত পড়ুন।

তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে দিল রাজ্য
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে তারকেশ্বরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, তারকেশ্বর একটি ঐতিহাসিক জায়গা। এই তীর্থস্থান নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। 

Advertisement

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সামনে শ্রাবণী মেলা আসছে। শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষ আসেন বাবার মাথায় জল ঢালতে। তাঁদের কথা মাথায় রেখেই বড়োসড়ো পদক্ষেপ করা হবে। পবিত্র দুধপুকুরকে ঘিরে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। বদল হবে রংয়ের। এইসব কাজ এখনই শুরু করতে হবে। একারণে তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভাঙার পর এডিএম (জেলা পরিষদ) অনুজপ্রতাপ সিংকে প্রশাসক করা হয়েছে। পূর্বতন তৃণমূল সরকার তারকেশ্বর উন্নয়ন পরিষদ (টিডিএ) গঠন করেছিল ২০১৭ সালের ১ জুন। তখন চেয়ারম্যান করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। যা নিয়ে সেই সময় বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে। পরবর্তীকালে তারকেশ্বর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ফিরহাদকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বর নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আগামী ২০ জুন তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন তারকেশ্বরের জন্য কিছু বিশেষ ঘোষণা হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন তারকেশ্বরবাসী।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ