Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় বৈচিত্রে ভরা ভোটের ফলাফল, তৃণমূল ৯, পদ্ম ৮, কং ২, সিপিএম ১, এজেইউপি ২

মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে তৃণমূল ন’টি আসনে জিতল। বিজেপি পেয়েছে আটটি আসন। কংগ্রেস দু’টি, বামেরা একটি এবং হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি দু’টি আসনে জিতেছে

জেলায় বৈচিত্রে ভরা ভোটের ফলাফল, তৃণমূল ৯, পদ্ম ৮, কং ২, সিপিএম ১, এজেইউপি ২
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিষে পাল, বহরমপুর:  মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে তৃণমূল ন’টি আসনে জিতল। বিজেপি পেয়েছে আটটি আসন। কংগ্রেস দু’টি, বামেরা একটি এবং হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি দু’টি আসনে জিতেছে। 

Advertisement

হাই ভোল্টেজ বহরমপুর কেন্দ্র এবং মুর্শিদাবাদ কেন্দ্র, দু’টিই ধরে রেখেছে বিজেপি। ভরতপুর, ভগবানগোলা ও রঘুনাথগঞ্জ আসনে ব্যাপক মার্জিনে জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। এদিকে হরিহরপাড়া, জলঙ্গি, সামশেরগঞ্জ, লালগোলা, সাগরদিঘি ও সূতিতে জয় ছিনিয়ে নিয়েছেন ঘাসফুলের প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি জিতেছে খড়গ্রাম, বড়ঙ্গা, কান্দি, বেলডাঙা, জঙ্গিপুর, নবগ্রাম কেন্দ্রগুলি। আম জনতা পার্টির হুমায়ুন কবির নিজে রেজিনগর ও নওদা আসনে দাঁড়িয়ে দুটিতেই বড় ব্যবধানে জিতেছেন। এদিকে এই জেলায় কংগ্রেস ও সিপিএম খাতা খুলেছে। ফরাক্কা ও রানিনগরে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। সিপিএম ডোমকল আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূলের কাছ থেকে। 
সীমান্তবর্তী বিধানসভাগুলিতে তৃণমূল ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে। ভগবানগোলার তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার ৫৬ হাজার ৪০৭ ভোটে জিতেছেন। ভরতপুরের তৃণমূল প্রার্থী মস্তাফিজুর রহমান (সুমন) ৩০ হাজার ৭৫৩ ভোটে জিতেছেন। হরিহরপাড়ার নিয়ামত শেখের জয়ের ব্যবধান ১২ হাজার ৬৬৫, জলঙ্গির বাবর আকিরের জয়ের ব্যবধান ২১ হাজার ৫১৬ ভোট। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী মহম্মদ নুর আলম ৭৫৮৭ ভোটে জিতেছেন। রেজিনগরে বাঁশি চিহ্নে হুমায়ুন কবির জিতেছেন ৫৮ হাজার ৮৭৬ ভোটে এবং নওদাতে জিতেছেন ২৭ হাজার ৯৪৩ ভোটে। ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান ১২ হাজার ৯১৩ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী আইপিএস হুমায়ুন কবরিকে হারিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশংকর ঘোষ তৃণমূলের শাওনি সিংহ রায়কে ৩১ হাজার ৫১২ ভোটে হারিয়ে দিয়েছেন। বড়ঞায় সুখেনকুমার বাগদি ২২ হাজার ৩০০ ভোটে জিতেছেন। ফরাক্কা বিধানসভায় কংগ্রেসের মহাতাব শেখ ৮,১৯৩ ভোটে জিতেছেন।  জঙ্গিপুর বিধানসভায় বিজেপির চিত্র মুখোপাধ্যায় সাত হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। নবগ্রামে বিজেপির দিলীপ সহ ছ’ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। কান্দিতে বিজেপি গার্গী দাস ঘোষ ১০ হাজারের বেশি ভোটে এবং বেলডাঙায় ভরতকুমার ঝড় তেরো হাজারের বেশি ভোটে জিতেছেন। বহরমপুরে বিজেপির সুব্রত মৈত্র ১৭ হাজারের বেশি ভোটে অধীর চৌধুরীকে হারিয়ে দিয়েছেন। সীমান্তবর্তী লালগোলা বিধানসভায় চিকিৎসক আব্দুল আজিজ ১৮ হাজার ৯০৭ ভোটে জয়লাভ করেছেন। জয়ের পরে আজিজ বলেন, লালগোলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এই জয় আমাকে সারা বছর মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে। 
বেলডাঙার বিজেপির জয়ী প্রার্থী ভরতবাবু বলেন, আশা ছিল মানুষ আমার উপর ভরসা করবেন। বহু মানুষের সমর্থন পেয়ে এই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েছে। অপশাসন ও দুর্নীতি দূর হাটিয়ে বেলডাঙায় সুশাসন প্রতিষ্ঠা হবে। আমাদের যে সরকার গঠন হবে সেই সরকারের উন্নয়ন মানুষ দেখবে। সব প্রতিশ্রুতি পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য। 
বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রতবাবু বলেন, গতবারও মানুষ আস্থা রেখেছিলেন। এই বারে আস্থা এবং ভরসা বেড়েছে। রাজ্যে এবার মোদিজির সরকার হবে। মানুষের কীভাবে উন্নয়ন করতে হয়, এবার বহরমপুরবাসী দেখবে। 
ভরতপুরের জয়ী তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর সাহেব বলেন, ভরতপুরবাসীকে এই জয় আমি উৎসর্গ করলাম। এত মানুষের সমর্থন পেলাম এটা স্বাভাবিকভাবেই ভালো লাগছে। এর আগেও মানুষের সঙ্গে থেকে যেভাবে কাজ করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না।  বিজেপি কর্মীদের উল্লাস। সোমবার তোলা নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ