Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সমস্যা বাজেটেই

‘কৃষ’ হিসেবে ফিরছেন হৃতিক রোশন। ২০২৭ সালেই এই রূপে পর্দায় দেখা যাবে তাঁকে। তবে এই ছবির মূল সমস্যা বাজেটেই। যদিও তা এখন চূড়ান্ত হয়েছে।

সমস্যা বাজেটেই
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘কৃষ’ হিসেবে ফিরছেন হৃতিক রোশন। ২০২৭ সালেই এই রূপে পর্দায় দেখা যাবে তাঁকে। তবে এই ছবির মূল সমস্যা বাজেটেই। যদিও তা এখন চূড়ান্ত হয়েছে। ফলে পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন রাকেশ রোশন। ‘কৃষ ৪’-এর হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে হৃতিকের। জানা গিয়েছে, আগামী বছর থেকেই শ্যুটিং শুরু করবেন হৃতিক। আর ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালেই। তবে এখনই নির্দিষ্ট তারিখ খোলসা করতে নারাজ নির্মাতারা। হৃতিক ছাড়াও ছবিতে রয়েছেন প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা। অন্যদিকে, সদ্য হৃতিকের প্রেমিকা সাবা আজাদকে প্রশ্ন করা হয়, ‘হৃতিকের বান্ধবীকে কাজ করতে হবে কেন?’ যদিও সাবা সপাটে বলেছেন, ‘এ ধরনের মন্তব্য অবমাননাকর। প্রত্যেক মহিলাকে পুরুষদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কেন?’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ