Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘অতীত আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে’

‘অতীত আমাকে  ধৈর্য ধরতে  শিখিয়েছে’
  • ২৯ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

 পরপর ছবি রিলিজ হচ্ছে, তালিকা তো লম্বা?

Advertisement

আমার সত্যিই ভয় লাগছে, কারও নজর না লেগে যায় (হাসি)। সত্যি বলছি, ভালো লাগছে। প্রত্যেক অভিনেতার স্বপ্ন থাকে, তার ডেটের ডায়েরিটা যেন খালি না থাকে। এখন সেটা ভীষণ এনজয় করছি। কারণ এটা আমার কাজ, আমার ভালোবাসার জায়গা। দু’বছর আগেই ‘হাঙ্গামা ডট কম’-এর শ্যুটিং হয়েছিল। অবশেষে মুক্তি পেল। এবার আসবে ‘কিলবিল সোসাইটি’।
 ‘কিলবিল সোসাইটি’তে আপনার লুক নিয়ে চর্চা হচ্ছে তো?
আমার নো মেকআপ লুক দর্শকদের ভালো লাগছে শুনেছি। আমার কেরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা। 
 চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কতটা সময় নিচ্ছেন এখন?
আগের তুলনায় এখন আমি অনেকটাই বেছে কাজ করছি। জীবনে সবারই একটা শেখার সময় থাকে। যা থেকে মানুষ পরিণত হয়। অভিজ্ঞতা থেকেই তো মানুষ শেখে। আমার জীবনে আমার অতীত আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী দিনে আরও ভালো কাজ আসবে। যে ছবিগুলো দর্শক বা আমরা ইন্ডাস্ট্রির অংশ হয়ে জানতেই পারলাম না, তেমন ছবির কাজ না করাই ভালো। তার থেকে বাড়িতে বসে থাকা ভালো বলে আমার মনে হয়।
 অভিনয়ের জার্নি আপনাকে কতটা পরিণত করল?
দৃষ্টিভঙ্গি বদলেছে। আগে আমি যেভাবে দেখতাম, ভাবতাম এখন তার পরিবর্তন হয়েছে। এখন আমি অনেক বেশি শান্ত। হঠাৎ কোনও কথা বলে ফেলি না। 
 আপনার প্রেমিক বনিও অভিনেতা। পেশাগত সমস্যা কি সম্পর্কে প্রভাব ফেলে?
এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমাদের সব ক্ষেত্রে মতামত মেলে না। দু’জনের দৃষ্টিভঙ্গি আলাদা। তাই সমস্যা হয় মাঝে মাঝে। সেসময় খুব বুদ্ধি করে সেই সমস্যার সমাধান করাই লক্ষ্য। তার প্রমাণ আমরা বারবার দিয়েছি। তাই আমরা ‘হ্যাশট্যাগ স্ট্রং কাপল’।
 বিয়ে করছেন কবে? 
আমি অলরেডি আমার কাজের সঙ্গে বিবাহিত (হাসি)। ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় এখন নেই। এখন শুধু আমার চরিত্রগুলো নিয়ে ভাবি। তাছাড়া আমাদের দু’জনের যখন মনে হবে যে, বিয়ে করার জন্য সঠিক সময় হয়েছে, তখন নিশ্চয়ই সকলকে জানাব।
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ